সিসিকের বর্ধিত পানির বিল প্রত্যাহার দাবিতে রোববার মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের অযৌক্তিক বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবীতে ১৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে গত ৩ ডিসেম্বর শুক্রবার রাতে চারাদিঘিরপারে মানিক খানের বাসভবনে বিভিন্ন মহল্লার মুরব্বী ও যুবকদের নিয়ে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় নাগরিকবৃন্দের মতামত না নিয়ে সিলেট সিটি কর্পোরেশন বর্ধিত পানির বিল বিতরণ করায় তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে বলেন, নাগরিক ও দেশপ্রেমিক ব্যক্তিবর্গদের দাবীর প্রেক্ষিতে নগরবাসী আশা করেছিলেন সিসিকের মেয়র মহোদয় করোনাকালীন সংকটময় মুহূর্তে পানির বর্ধিত বিল স্থগিত করবেন। কিন্তু তিনি তা না করে বিল তৈরি করে তা নগরীবাসীকে প্রদান করায় নাগরিকবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। সভায় অনতিবিলম্বে অযৌক্তি বর্ধিত পানির বিল প্রত্যহার করার জোর দাবী জানানো হয়।
সভায় সকলের সর্বসম্মতিক্রমে রোববার (৫ ডিসেম্বর) বেলা ১১টায় নগর ভবনের সামনে অযৌক্তিক বর্ধিত পানির বিল প্রত্যাহারের দাবিতে ১৬নং ওয়ার্ডবাসীর উদ্যোগে মানববন্ধন শেষে সিসিক মেয়র বরাবরে স্মারকলিপি পেশ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
১৬নং ওয়ার্ডের বিশিষ্ট মুরব্বী এম এ মতিনের সভাপতিত্বে ও যুবনেতা ফয়জুল হাসানের পরিচালনায় প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট গণসংগঠক মকসুদ হোসেন, সাংবাদিক মিসবাহ উদ্দিন, সওদাগরটুলা সমাজকল্যাণ সংস্থার সভাপতি দিলোয়ার হোসেন, যাদুশিল্পী বেলাল উদ্দিন, আব্দুল কাহির, জাকারিয়া আহমদ, সরওয়ার আহমদ, আলী হোসেন হাসনু, ক্রীড়াবিদ লিয়াকত হোসেন, হারুন আহমদ, মিলাদ আহমদ, বিপ্লব পাল, মুফতি ইয়াসিন, হায়দার আহমদ প্রমুখ।
সভায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচিকে সর্বাত্মক সফল করে তোলার জন্য ১৬নং ওয়ার্ডবাসী সহ সচেতন নগরবাসীকে যথাসময় উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে। বিজ্ঞপ্তি
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed