হাফ ভাড়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের সব গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ ভাড়া ও নিরাপদ সড়কের দাবিতে হবিগঞ্জের বাহুবলে মহাসড়ক দেড়ঘন্টা অবরোধ করে দাবি আদায়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
শনিবার বেলা ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মৌচাক এলাকায় তারা যানবাহন বন্ধ করে দিয়ে মহাসড়কটি অবরোধ করে রাখে। এসময় ওই সড়কে যানচলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এসময় বিভিন্ন স্কুল কলেজের শতাধিক শিক্ষার্থী বিভিন্ন প্লে-কার্ড হাতে নিয়ে মহাসড়কে শুয়ে পড়ে। এ সময় মাইকে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকে। খবর পেয়ে বাহুবল মডেল থানা পুলিশ ও সাবেক উপজেলা চেয়ারম্যান উপস্থিত হয়ে তাদের শান্তনা দিলে বেলা সাড়ে ১২টার দিকে তারা অবরোধ তুলে নেয়।
বাহুবল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই বলেন, তাদের যৌক্তিক দাবির সাথে আমরা একমত পোষন করে তাদের বুঝিয়ে অবরোধ তুলেছি, রোববার উপজেলা নির্বাহী অফিসার বরাবরে শিক্ষার্থীরা স্মারকলিপি প্রদান করবে বলেও জানান তিনি।
Related News
হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার চালবন হাওড়ে জমির আগাছা পরিষ্কার করাকে কেন্দ্র করে দুইপক্ষেরRead More
হবিগঞ্জে নারীদের আপত্তিকর ছবি ধারণ নিয়ে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচংয়ে মেয়েদের স্কুল, কলেজ ও মাদ্রাসায় যাতায়াতের পথে ইভটিজিং এবং নারীদেরRead More



Comments are Closed