Main Menu

মাধবপুরে বাস চাপায় মামা ভাগ্নে নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে বাস ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপন মিয়া (৩০) ও তার ভাগ্নে নাসিম মিয়া(২০) নিহত হয়েছেন। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগা গেইট এলাকায় এঘটনা ঘটে।

মাধবপুর থানার সূত্রে জানা যায় রাত সাড়ে ৭টার দিকে ঢাকা থেকে মৌলভীবাজারগামী এনা পরিবহনের একটি বাস দ্রুতগতিতে যাওয়ার সময় উল্লেখিত স্থানে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্য হয়। এসময় মোটর সাইকেলটির একটি অংশ বাসের নিচে ঢুকে পড়ে।

এতে মোটর সাইকেল আরোহী মাধবপুর উপজেলার রামপুর গ্রামে রিপন মিয়ার ভাগ্নে ও নাছিরনগর উপজেলার পূর্বভাগ গ্রামের জহিরুল ইসলাম ছেলে নাসিম মিয়া (২০) ঘটনাস্থলেই নিহত ও তার মামা মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের রামপুর গ্রামের মৃত গেদু মিয়া ছেলের রিপন মিয়া ঢাকা নেওয়ার পথে মারা যান।

দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ১ ঘন্টা যানচলাচল বিঘ্ন ঘটে। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে ও মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে যানচলাচল স্বাভাবিক করে।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Share





Related News

Comments are Closed