Main Menu

সড়ক সংস্কারের দাবিতে সিসিক ও সওজ বরাবরে স্মারকলিপি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা এবং সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে বুধবার বেলা ১১টায় মেয়র, সিলেট সিটি কর্পোরেশন এবং অতিরিক্ত প্রধান প্রকৌশলী, সিলেট জোন, সড়ক ও জনপক অধিদপ্তর বরাবরে সিলেট মহানগরীর ভাঙ্গাচোরা সড়কের সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি গ্রহণ করেন সহকারী প্রকৌশলী মোঃ শফিকুল ইসলাম হাওলাদার।

সংস্থাদ্বয়ের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা যুক্তরাজ্য কমিউনিটি নেতা মোঃ রজব আলী দেওয়ান, হুমায়ুন রশিদ চৌধুরী, মো. রুয়েল আহমদ তুষার, মো. শফিকুল ইসলাম, আলমগীর হোসাইন রিয়াদ, মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, মো. রমজান আহমদ শাকিল, দিপক কুমার মোদক বিলু, পিযোষ মোদক, মো. বাহাউদ্দিন বাহার, হাফিজ রফিকুল ইসলাম, মাহিন আহমদ, নুর হোসেন, বিজিত চন্দ ও শাহিন আহমদ। বিজ্ঞপ্তি

 

Share





Related News

Comments are Closed