সিলেট জেলা কর আইনজীবী সমিতির নির্বাচন ৩০ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২২ইং সনের কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। বুধবার (১লা ডিসেম্বর) বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে নির্বাচন কমিশনার এডভোকেট মো. আতিকুর রহমান শাবু এ তফসিল ঘোষণা করেন।
এসময় সহকারি নির্বাচন কমিশনার এডভোকেট মোহাম্মদ মিছবাউর রহমান আলম ও মো. ইফতিয়াক হোসাইন মঞ্জু উপস্থিত ছিলেন। এছাড়া তফসিল ঘোষনা অনুষ্ঠানে সিলেট জেলা কর আইনজীবী সমিতির সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
তফসিল অনুযায়ী ২ ডিসেম্বর মনোনয়ন ফরম বিতরণ শুরু, ৯ ডিসেম্বর বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র দাখিল, ১২ ডিসেম্বর মনোনয়পত্র বাছাই ও বৈধ প্রার্থী তালিকা প্রকাশ, ১৩ ডিসেম্বর বৈধ প্রার্থীর তালিকার অসম্মতিতে সংক্ষুব্ধ প্রার্থীর রিভিউ, ১৪ ডিসেম্বর মনোনয়পত্র প্রত্যাহার, ১৫ ডিসেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, ৩০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনার আতিকুর রহমান শাবু নির্বাচন পরিচালনায় সকলের সহযোগিতা কামনা করেছেন। বিজ্ঞপ্তি
Related News
এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি-তে সহযোগী সদস্য সংগ্রহ শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজভিত্তিক সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটি (এমসিসিআরইউ)-তেRead More
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More



Comments are Closed