Main Menu

বিশ্বনাথে প্রবাসীদের অর্থায়নে শীতকালীন কম্বল বিতরণ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে দেশ-বিদেশে মোহাম্মদ পুর গ্রুপের প্রবাসীদের অর্থায়নে শীতকালীন কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (১ ডিসেম্বর) সকাল ১১টায় মোহাম্মদ পুর জামে মসজিদ প্রাঙ্গণে এসব কম্বল বিতরণ করা হয়।

সংগঠনের বাংলাদেশ শাখার কার্যকরী কমিটির সভাপতি আসাদূজ্জামান নূর এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রুমেল আলীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাগরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব ফারুক আহমদ রহিম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সংঘটনের বাংলাদেশের উপদেষ্টা এডভোকেট মনসুর আলম, কুতুব আলী, হাফিজ খলিলুর রহমান, ছুরত আলী, রইছ আলী, ফ্রান্স প্রবাসী আজিজুর রহমান কাদির, মুক্তিযুদ্ধা তালেব আলী, ছোরাব আলী, নিয়াজ আলী, দবির মিয়া, লোকমান মিয়া, আতিকুর রহমান চুনু, কার্যকরী কমিটি’র সহ-সভাপতি শহিদুল হাসান সেলিম, সহ সভাপতি মো: সেলিম মিয়া, যুগ্ম-সম্পাদক সায়েম মিয়া, সাংগঠনিক সম্পাদক মহসীন মিয়া, সহ সাংগঠনিক আং কালাম, উপদেষ্টা লিটন মিয়া, নাজিম উদ্দীন রাহিন, কোষাধ্যক্ষ মুহিবুর রহমান মুহিব, সহ-কোষাধ্যক্ষ নেছার আলী, প্রচার সম্পাদক রাজন আলী, মুজিবুর রহমান অপু, মামুনুর রশীদ, হাফিজ মাহবুবুর রহমান, হাফিজ সোহাগ প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ বেলাল আহমদ। অনুষ্টানে প্রায় তিন লক্ষ টাকার প্রায় ৩৫০টি কম্বল বিতরন করা হয়। সভা শেষে দোয়া পরিচালনা করেন মোহাম্মদ পুর জামে মসজিদের ঈমাম মাওলানা আং মতিন বাহুবলী। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed