সৌদি আরবে বাস-ট্রাক সংঘর্ষ, নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের মদিনায় বাস-ট্রাক সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৬ নভেম্বর) সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।
খবরে বলা হয়েছে, বাসটিতে অন্তত ৪৫ যাত্রী ছিল। মদিনার আল-উতামাহ নগরীর অদূরে আল হিজরাহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
সৌদি রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষের মুখপাত্র খালেদ আল সেহাইল জানান, এ দুর্ঘটনায় বাসযাত্রী, চালক ও চালকের সহকারীসহ ৪৮ জন আহত হয়েছেন। দুর্ঘটনার পর পরই সেখানে ২০টি অ্যাম্বুলেন্স চলে যায়। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সংবাদপত্রের তথ্যমতে, বৃহস্পতিবার রাতে দুর্ঘটনা ঘটে। রাত সাড়ে ১১টায় অ্যাম্বুলেন্স ডাকা হয়।
Related News
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More
জুমার নামাজের সময় মসজিদের কাছে বোমা হামলা, নিহত ১৬
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখাওয়া প্রদেশের কোহাটে মসজিদের কাছে বোমা হামলায় অন্তত ১৬ জনRead More



Comments are Closed