Main Menu

সিলেটে বন্ধু’র এইডস্ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার স্থানীয় পর্যায়ের ব্যক্তিদের নিয়ে সিলেট সিভিল সার্জন কার্যালয়ের সভা কক্ষে এইচআইভি/এইডস ও হিজড়া এবং যৌন বৈচিত্রময় জনগোষ্ঠির স্বাস্থ্যসেবা, মানবাধিকার ও জীবনমান উন্নয়নে একটি সচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্টিত হয়।

সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ স্বপ্নীল সৌরভ রায় এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের সিভিল সার্জন ডাঃ প্রেমানন্দ মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেটের ডেপুটি সিভিল সার্জন ডাঃ জন্মে জয় দত্ত, শহর সমাজসেবা অফিসার আব্দ্ল্লুাহ আল জুবায়ের।

Manual6 Ad Code

অন্যানের মধ্যে উক্ত সচেতনতা মূলক মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় শাখার সিনিয়র সহ-সভাপতি সুনির্মল সেন, দৈনিক বাংলাদেশ সমাচারের সিলেট বিভাগীয় সিনিয়র রিপোর্টার মোশারফ হোসেন খান সহ বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধি, আইনজীবী প্রতিনিধি, সাংবাদিক প্রতিনিধি, শিক্ষক, ধর্মীয় নেতা ও বিভিন্ন এনজিও সংস্থার প্রতিনিধি, এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।

সভায় বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি সিলেট ডিআইসি ম্যানেজার মোঃ জহিরুল ইসলাম, বাংলাদেশে হিজড়া ও ঝুকিপূর্ন জনগোষ্ঠির মধ্যে এইচআইভি প্রতিরোধ এবং চিকিৎসা সেবা প্রদান চলমান কার্যক্রম ও করণীয় বিষয়ে বক্তব্য প্রদান করেন।

Manual1 Ad Code

মি. জহিরুল ইসলাম বলেন, আমাদের সবার উচিৎ সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠিকে এগিয়ে নিতে কাজ করা।

অথিতিদের বক্তব্যে ডেপুটি সিভিল ডাঃ জন্মে জয় দত্ত বলেন, এইচআইভি এমন একটি ভাইরাস যার দ্বারা একবার আক্রান্ত হয়ে গেলে আর নির্মূল হয় না, সারা জীবন এ ভাইরাস নিয়ে চলতে হয় এবং নিয়মিত চিকিৎসার আওতায় না থাকলে অকাল মুত্যূ হয়। তাই আমাদের সবার উচিৎ এইচআইভি প্রতিরোধে ব্যাপক সচেতনতা সৃষ্টি করা।

Manual8 Ad Code

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার জজ কোর্ট সিলেট, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার সুজন বণিক, সংবাদিক সাত্তার আজাদ, হিজড়া প্রতিনিধি সুক্তা হিজড়া সহ অন্যান্য নেতৃবৃন্দ। উপস্থিত সকলেই এইচআইভি প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে প্রচারনা ও সহযোগিতা চালিয়ে যাবার জন্য ঐক্যমত ব্যক্ত করেন।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code