কুড়িগ্রামে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত
আশরাফুল হক রুবেল, কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার জন্য বিদেশে প্রেরণের দাবিতে কুড়িগ্রামে সমাবেশ করেছে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠন।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে দাদামোড়স্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম বেবর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, সাবেক সহ সভাপতি সহিরুজ্জামান সাজু, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, আলতাফ হোসেন, সহ সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন মোল্লা, সহ সাংগঠনিক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক রাশেদুল ইসলাম রিপন, জিয়া পরিষদ সাধারণ সম্পাদ রফিকুল ইসলাম পুতুল, জেলা বিএনপি সদস্য রাজু আহমেদ, সদর উপজেলা বিএনপির সহ সভাপতি মোঃ নুরুজ্জামান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গির বিপ্লব, জেলা যুবদল সাধারণ সম্পাদক নাদিম আহমেদ, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবক দলেরর সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ, সিনিয়র যুগ্ম সম্পাদক এনামুল হক এনা, জেলা ছাত্রদল সভাপতি আমিমুল ইহসান, সাধারণ সম্পাদক হাসান যোবায়ের হিমেল, সাংগঠনিক সম্পাদক আরমান হোসেন, সহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে সরকার চিকিৎসা করতে বিদেশে না যেতে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। অবিলম্বে নেত্রীকে বিদেশে যেতে দেওয়ার আহবান জানান।
Related News
পঞ্চগড়ের আকাশে মায়াবী কাঞ্চনজঙ্ঘা, মেঘ সরতেই ধরা দিল হিমালয়ের রূপালি মুকুট
সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: অপেক্ষার প্রহর শেষে মেঘের আড়াল ভেদ করে উত্তরের আকাশেRead More
রংপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, তিনজনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাগীগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে বাসের ধাক্কায়Read More



Comments are Closed