Main Menu

দেশে করোনায় আরও ২ মৃত্যু, শনাক্ত ২৬৪

বৈশাখী নিউজ ডেস্ক: মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৯৫৫ জনে।

এদিকে একই সময়ে নতুন করে আরও ২৬৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এতে করে দেশে করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে হলো ১৫ লাখ ৭৪ হাজার ৩৫২ জন।

সোমবার (২২ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে রোববার (২১ নভেম্বর) আগের ২৪ ঘণ্টায় করোনায় সাত জন মারা যায়। অন্যদিকে করোনা শনাক্ত হয় ১৯৯ জনের দেহে।

এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয় ১৮ হাজার ৬১৪ জনের। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ৪২ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৩৩৯ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৫ লাখ ৩৮ হাজার ৫৩৭ জন।

গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের ২ জনই নারী। এই সময়ে ঢাকায় ও চট্টগ্রামে ১ জন করে মারা গেছেন। বাকি বিভাগগুলোতে কারো মৃত্যু হয়নি।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২২৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

Share





Related News

Comments are Closed