সিলেটে সরকারি প্রতিষ্টানের ঠিকাদারদের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: নির্মাণ সামগ্রীর মূল্য হ্রাস, ভ্যাট-টেক্স কমানো ও পুরাতন রেটে টেন্ডার আহবান বন্ধের দাবীতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ঠিকাদাররা সোমবার (২২ নভেম্বর) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন কর্মসূচী পালন করেছে।
মানববন্ধনে আগামী ২৫ নভেম্বর বৃহস্পতিবার সিলেটের জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের কর্মসূচী ঘোষণা করা হয়। মানববন্ধনে বলা হয়, ঠিকাদারদের এ নিয়মতান্ত্রিক কর্মসূচীর পর দাবী পূরণ না হলে ঠিকাদাররা বেঁচে থাকার তাগিদে পরবর্তীতে কঠোর কর্মসূচি ঘোষণায় বাধ্য হবে।
সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, গণপূর্ত অধিদপ্তর, জেলা পরিষদ, সিলেট সিটি কর্পোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদারদের আহবানে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি নিরেশ দাসের সভাপতিত্বে ও শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার সেলিম আহমদের পরিচালনায় প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, সিটি কর্পোরেশন ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি ফেরদৌস চৌধুরী রুহেল, সাধারণ সম্পাদক আবদুর রহমান জামিল, গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি রমিজ উদ্দিন বাবুল, সাধারণ সম্পাদক সোহেল আহমদ চৌধুরী, সড়ক ও জনপথ অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাজী মিলাদ আহমদ, পানি উন্নয়ন বোর্ডের ঠিকাদার সাইফুর রহমান খোকন, গণপূর্ত অধিদপ্তরের ঠিকাদার দেবাংশু দাস মিঠু, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার মুশফিক জায়গীরদার, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ঠিকাদার এনামুল হক অপু, এলজিইডি ঠিকাদার সমিতির সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা পরিষদ ঠিকাদার সমিতির সভাপতি তোজাম্মেল হক তাজুল, সাধারণ সম্পাদক আশফাক উদ্দিন আহমদ, সিটি কর্পোরেশন ঠিকাদার সমিতির সদস্য জহির হোসেন তুহিন, আব্দুল হক, ফজলে এলাহী মন্ধসঢ়;জু, অহিদুল ইসলাম তোফা, সুন্দর আলী, জামাল আহমদ, পিয়ার আহমদ, বিলাল খান, অরুন দে, জহির উদ্দিন তুহিন, রাসেল আহমদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, ২০১৮ সালের কাজের উপর ২০২১ সালে অবৈধভাবে ২% ট্যাক্স আদায়, ঠিকাদারদের কাছ থেকে প্রতিমাসে ভ্যাট রিটার্ন বন্ধ, ২০১৪ ও ২০১৮ সালের রেইট বন্ধ করে চলমান বাজার দর অনুসারে নতুন রেইটে টেন্ডার করার আহবান জানান।
ঠিকাদাররা বলেন, সরকারের উন্নয়ন কর্মকান্ডের সহযোগী হিসেবে কাজ করার ফলে সরকারের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি লক্ষ লক্ষ শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে, তাই উন্নয়নের গতিধারা অব্যাহত রাখার স্বার্থে ঠিকাদারদের ন্যায্য দাবী দ্রুত বাস্তবায়নের আহবান জানান।
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed