শীঘ্রই চালু হচ্ছে ঢাকা-শিলিগুড়ি ট্রেন
আন্তর্জাতিক ডেস্ক: শীঘ্রই ঢাকা থেকে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পর্যন্ত ট্রেন চলাচল করবে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রসচিব হর্ষবর্ধন শ্রিংলা।
রোববার (২১ নভেম্বর) দার্জিলিংয়ে এক অনুষ্ঠান শেষে তিনি এ কথা বলেন।
শ্রিংলা বলেন, দ্বিপক্ষীয় সম্পর্ক মজবুত করতে বেশকিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে ঢাকা থেকে শিলিগুড়ি পর্যন্ত রেল পরিষেবা চালু করা হবে। শিগগিরই এই বিষয়ে ঘোষণা দেওয়া হবে।
তিনি বলেন, যাত্রীদের চাহিদার কথা মাথায় রেখে ও দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করতে আগামী দিনে আরও ট্রেন করা হবে।
শ্রিংলা বলেন, ঢাকা ও শিলিগুড়ির মধ্যে সরাসরি রেল চালু হলে উত্তরবঙ্গে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। এ ছাড়া বাংলাদেশ থেকে বহু মানুষ চিকিৎসার জন্য ভারতে আসেন। তাদের যাতায়াতের ক্ষেত্রেও বিশেষ সুবিধা দেবে এই নতুন রুটের ট্রেন।
উল্লেখ্য, দীর্ঘ ৫৬ বছর পর চলতি বছরের ১ আগস্ট থেকে হলদিবাড়ি-চিলাহাটি রুটে মালবাহী রেল চলাচল শুরু হয়। বর্তমানে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে মোট পাঁচটি রেল পরিষেবা চালু রয়েছে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed