সিলেটে সুরমা নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে সুরমা নদী থেকে রোমানা বেগম (৩৭) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ নভেম্বর) বেলা দেড়টার দিকে দক্ষিণ সুরমার কানিশাইল এলাকাস্থ সুরমা নদীতে রোমানা বেগমের লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ফায়ার সার্ভিসের সহযোগীতায় তার লাশ উদ্ধার করে।
লাশ উদ্ধারের পর নিহতের চাচাতো ভাই আকবর হোসেন রোমানা বেগমের লাশ শনাক্ত করেন। রোমানা বেগম নগরীর অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদের স্ত্রী।
বিষয়টি নিশ্চিত করেন দক্ষিণ সুরমা থানার ওসি কামরুল হাসান তালুকদার। তিনি বলেন, গত শনিবার (২০ নভেম্বর) দুপুরে নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম (৩৭) নিখোঁজ হন। এরপর তিনি আর বাসায় আসেননি। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেও ওই মহিলার কোন সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরি করেন রোমানা বেগমের স্বামী আব্দুল হামিদ।
ওসি বলেন, ফায়ার সার্ভিসের সহযোগীতায় নদী থেকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। গৃহবধূ মানসিক রোগী ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মানসিক সমস্যার কারণেই হয়তো তিনি নদীতে পড়ে মারা গেছেন। তবে ময়নাতদেন্তর পর বিস্তারিত জানা যাবে।
Related News
ওসমানী হাসপাতালে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে সিলেটে সর্বস্তরের সাংবাদিকদের সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে ইন্টার্নRead More
সিলেটে লন্ডনগামী ফ্লাইটে অন্তঃসত্ত্বা নারীসহ ৪ জনের যাত্রা বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট থেকে লন্ডনগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে চিকিৎসাসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র দেখাতেRead More



Comments are Closed