Main Menu

যুক্তরাষ্ট্রে বড়দিনের প্যারেডে গাড়িচাপায় নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের উইসকনসিনে বড়দিনের প্যারেডে বেপরোয়া গাড়ির চাপায় ৫ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত ৪০ জন। স্থানীয় সময় রোববার (২১ নভেম্বর) রাতে অঙ্গরাজ্যটির ওয়াউকেশা কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে।

গাড়িটি জব্দ করা হয়েছে। একই সঙ্গে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। এটি সন্ত্রাসী হামলা কি না খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের ওয়াউকেশা কাউন্টিতে চলছিল বড়দিনের প্যারেড। প্যারেডে অংশ নিচ্ছিলেন কয়েকশ’ মানুষ। এ সময় আকস্মিক একটি গাড়ি সেখানে ঢুকে পড়লে আহত হন বেশ কয়েকজন। এখনো নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে।

ঘটনায় জড়িত এসইউভি গাড়িটি উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে সন্দেভাজন একজনকে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাড়িটি ঘণ্টায় কমপক্ষে ৬৪ কিলোমিটার গতিতে প্যারেডে অংশ নেওয়া একদল মানুষকে চাপা দিয়ে চলে যায়। এ সময় আশপাশের নিরাপত্তাবাহিনীর সদস্যরা গাড়িটিকে লক্ষ্য করে গুলি ছুড়লেও এটিকে থামানো যায়নি। ঘটনার পরপরই শুরু হয় হুড়োহুড়ি।

Share





Related News

Comments are Closed