ছাতকে ধানক্ষেত থেকে কিশোরীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের তিনদিন পর ধানক্ষেত থেকে খুশি আক্তার (১৬) নামের এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২১ নভেম্বর) সকালে উপজেলার কালারুকা ইউনিয়নের গৌরিপুর গ্রাম সংলগ্ন একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে গৌরিপুর গ্রামের কবির আহমদ এর মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৯ নভেম্বর) থেকে নিখোঁজ ছিল মেয়েটি। ঐ দিনই ছাতক থানায় একটি সাধারণ ডায়রি করেন মেয়ের বাবা।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর ঘটনার আসল রহস্য জানা যাবে।
Related News
সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জায়গা-জমি ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধRead More
ছাতকে পাগনা বড়বিলে ১০ লাখ টাকার মাছ লুটের অভিযোগ
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পাগনা বড়বিল জলমহালসহ বিভিন্ন জলাশয়কে কেন্দ্র করেRead More



Comments are Closed