সোমবার থেকে সিলেটে পরিবহন ধর্মঘটের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: পূর্ব ঘোষিত ৫ দফা দাবি আদায়ে সোমবার (২২ নভেম্বর) থেকে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ডেকে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।
সোমবার সকাল ৬টা থেকে ধর্মঘটে সিলেটে সব ধরনের গণপরিবহন (বাস, সিএনজিচালিত অটোরিকশা ও পণ্যবাহী ট্রাক) চলাচল বন্ধ থাকবে।
রোববার (২১ নভেম্বর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, গত ৯ নভেম্বর সিলেট জেলা প্রশাসক বরাবর আমরা ৫ দফা দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছিলাম। সেসব দাবি মানার কোনো উদ্যোগ না নেওয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সোমবার থেকে সিলেটে সব ধরনের গণপরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
শ্রমিকদের ৫ দফা দাবিগুলো হলো, সিলেট জেলা অটোটেম্পু ও অটো রিকশাচালক শ্রমিক জোটের ত্রি-বার্ষিক নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং প্রহসনমূলক নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তথাকথিত ঘোষিত কমিটি বাতিল করা ও মনোনয়ন ফি বাবদ আদায় করা লাখ লাখ টাকা ফেরত দেওয়াসহ সিলেটের আঞ্চলিক শ্রম দপ্তরের উপপরিচালককে প্রত্যাহার; সিলেট জেলা বাস, মিনিবাস কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের নেতাদের ওপর কোতোয়ালি থানায় দায়ের করা মামলা প্রত্যাহার; সিলেটের ট্রাফিক ও হাইওয়ে পুলিশের হয়রানি বন্ধ; মেয়াদোত্তীর্ণ সেতুতে (শেরপুর সেতু, শেওলা সেতু, লামাকাজী সেতু, ফেঞ্চুগঞ্জ সেতু ও শাহপরান সেতু) টোল আদায় বন্ধ এবং সিলেটের চৌহাট্টাসহ নগরীর বিভিন্ন স্থানে কার, মাইক্রোবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট গাড়ির জন্য পার্কিংয়ের ব্যবস্থা করা।
এদিকে, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সিলেট বিভাগীয় কমিটির ৫দফা দাবী আদায়ের লক্ষ্যে সিলেট বিভাগে ডাকা অনির্দিষ্টকালের গণপরিবহণ ও পণ্যপরিবহনের ধর্মঘটে সমর্থন জানিয়েছে সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতি।
২১ নভেম্বর রোববার সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির সভাপতি গোলাম হাদী ছয়ফুল, সাধারণ সম্পাদক মোঃ ফয়জুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সর্মথনের কথা জানিয়েছেন।
বিবৃতিতে তারা বলেন, সিলেটের পরিবহণ মালিক-শ্রমিকরা নানা ভাবে হয়রানীর শিকার হচ্ছেন। বিভিন্ন মহল কর্তৃক দাবী আদায়ের আশ্বাসে মাসের পর মাস আর বছরের পর বছর চলে যায়, কিন্তু সেই দাবীগুলো বাস্তবায়ন করা হয়নি।
তারা বলেন, সিলেটের বিভিন্ন ব্রিজে অবৈধ ভাবে অতিরিক্ত টোল আদায় করা হচ্ছে, ছাতক পৌরসভা’সহ বিভিন্ন উপজেলার নামে প্রকাশ্যে চাঁদাবাজি হচ্ছে, পরিবহণ শ্রমিকদের উপর দায়েরকৃত মামলা প্রত্যাহার, জেলা অটোটেম্পু, অটোরিকশা চালক শ্রমিক জোট (রেজি নং: ২০৯৭)-এর ত্রি-বার্ষিক নির্বাচন নিয়ে প্রহসন ও সকল টাকা ফেরত, আঞ্চলিক শ্রম দফতরের উপপরিচালক খুর্শেদ আলমকে প্রত্যাহার, ট্রাফিক পুলিশ ও হাইওয়ে পুলিশের সকল প্রকার হয়রানি বন্ধ, মেয়াদ উত্তীর্ণ সেতুতে টোল আদায় মাইক্রোবাস, লেগুনা, সিএনজি অটোরিকশসহ সকল প্রকার গাড়ির পার্কিং ব্যবস্থা করার দাবীগুলো হলো পরিবহণ মালিক-শ্রমিকদের দীর্ঘদিনের। তাই অবিলম্বে মালিক-শ্রমিকদের দাবী মেনে নিতে প্রশসানের উর্ধ্বতন মহলের প্রতি জোরদাবী জানিয়েছেন সিলেট জেলা ট্রাক পিকআপ কাভার্ডভ্যান মালিক সমিতির নেতৃবৃন্দ। অন্যতায় বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতি ও বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন সারাদেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।
Related News
জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ২০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিল ও সমাবেশের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলাRead More
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More



Comments are Closed