সিলেট নগরী থেকে এক মহিলা নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর মিরের ময়দান থেকে রোমানা বেগম (৩৭) নামে এক মহিলা নিখোঁজ হয়েছেন। গতকাল শনিবার (২০ নভেম্বর) দুপুর ১২টার দিকে কাউকে কিছু না বলে বাসা থেকে তিনি বের হন। এরপর আর ফিরে আসেননি।
সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করে ওই মহিলার কোন সন্ধান না পাওয়ায় সিলেট মহানগর পুলিশের কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেছেন রোমানা বেগমের স্বামী, অর্ণব-৩০ মিরের ময়দানের বাসিন্দা আব্দুল হামিদ। থানা ডায়েরী নং- ২০৬৪।
আব্দুল হামিদ বলেন, তাঁর স্ত্রী দীর্ঘদিন থেকে মানসিক রোগে ভোগছিলেন। শনিবার স্ত্রী-সন্তানদের বাসায় রেখে তিনি সকালে কর্মস্থলে যান। দুপুর ১২টার দিকে তাঁর ছেলে মেয়েরা ফোন করে জানায়- মা কিছু না বলেই বাসা থেকে বের হয়ে গেছেন। এরপর থেকে তিনি সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুজি করেন। কোথাও না পেয়ে কোতোয়ালী থানায় সাধারণ ডায়েরী করেন।
নিখোঁজের সময় রোমানার গায়ে হালকা গোলাপী প্রিন্টের ড্রেস পরা ছিল, উচ্চতা আনুমানিক ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা, তিনি সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed