শাবি ছাত্রীকে ছিনতাইকারীর ছুরিকাঘাত, হাসপাতালে ভর্তি
বৈশাখী নিউজ ডেস্ক: বাড়ি থেকে বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সিভিল এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী সায়মা আলম। বর্তমানে তিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রোববার (২১ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আলমগীর কবীর।
প্রক্টর বলেন, রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৫টায় ঢাকা থেকে ট্রেনযোগে সিলেট আসে এ শিক্ষার্থী। সে সিলেট স্টেশনে নামার পর সিএনজি নিয়ে ফিরছিলো। পথিমধ্যে সিলেট নগরীর তপোবন-আখালিয়া আবাসিক এলাকাস্থ ফাঁকা জায়গায় এলে মোটরসাইকেল আরোহী ছিনতাকারী তার পথ আটকিয়ে দেয়। পরে ছুরি বের করে তার কাছে যা কিছু আছে তা দিয়ে দিতে বলে। ভুক্তভোগী শিক্ষার্থী তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলে তার বাম পায়ে ছুরিকাঘাত করে ব্যাগ, ল্যাপটপ, মোবাইল, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।
তিনি বলেন, আমি বিষয়টি জানার সাথে সাথে হাসপাতালে উপস্থিত হই। বর্তমানে সে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার পায়ে ছোট একটি অপারেশন চলছে, তবে বিপদমুক্ত রয়েছে সে। ঘটনার বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। লিখিত অভিযোগের প্রেক্ষিতে তারা যথাযথ ব্যবস্থা নিবে বলে জানিয়েছেন।
সিলেটে শাবিপ্রবির শিক্ষার্থীসহ অসংখ্য মানুষ ছিনতাইয়ের শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ছিনতাই যেন নিত্য-নৈমিত্য ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এছাড়া ২০১৮ সালে ছিনতাইকারীর শিকার হয়ে ছুরিকাঘাতে প্রাণ হারান অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মাহিদ আল সালাম।
Related News
জকিগঞ্জে একদিনে দুই সড়ক দুর্ঘটনা, গুরুতর আহত ৪
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় একই দিনে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায়Read More
জৈন্তাপুরে মানবপাচার, মাদক ও চোরাচালান টাস্কফোর্স কমিটির বিশেষ সভা
Manual7 Ad Code জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় মানবপাচার, পুশইন, মাদক ও চোরাচালানRead More



Comments are Closed