Main Menu

ছাত্রদলনেতা আকিব এর মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের সহ দপ্তর সম্পাদক শাহরিয়ার ইসলাম আকিব এর মুক্তির দাবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর জিতু মিয়ার পয়েন্ট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক রুমন আহমেদ এর সভাপতিত্বে ও ১২ নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক জাহেদ আহমদ ফেরদৌসের পরিচালনায় উপস্থিত ছিলেন জেলার যুগ্ম সম্পাদক শরীফ আহমদ, যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, সাইদুর রহমান সাইদ, ইবনে জাহান তানভীর, মদনমোহন কলেজের আহবায়ক মুক্তার আহমেদ মুক্তার, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, সহ- সাধারন সম্পাদক রাশেদ আহমদ, সিলেট সিলেট সরকারি কলেজের সদস্য সচিব মোহাইমিনুল হক তপু, সদস্য সচিব রাসেল আহমদ, জেলা ছাত্রদলের সহ দপ্তর জয়নাল আবেদীন রাহেল, ১২নং ওয়ার্ডের সিনিয়র আহবায়ক সাদিকুর রহমান সাদিক, ১৩ নং সদস্য সচিব সৈকত,অর্থ সম্পাদক সোয়াইব আহমদ সজল, ছাত্রদল নেতা সেলিম আহমদ, হারুন আহমদ, জুম্মান, আমির,সাহেদ আহমদ, সানি, নাহিদ,শাফায়াত, সালমান, জহির আহমেদ বনি, জাহেদ, আবদুল্লাহ, সালাম, সুমন, রুহান প্রমুখ।

Share





Related News

Comments are Closed