দেশে আইনের শাসন নেই : খন্দকার মুক্তাদির
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে আইনের শাসন নেই, দেশে গণতন্ত্র নেই, দেশের মানুষের ভোটাধিকার নেই। দেশে আইনের সুশাসন নিশ্চিত করার জন্য আমাদের লড়াই করতে হবে। ধর্ম, বর্ণ সকল সম্প্রদায়ের মানুষের মাঝে আতংক বিরাজমান। আমাদেরকে প্রতিকূল অবস্থা কাটিয়ে উঠতে আজকে এ উঠান বৈঠক। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া কে বন্দি করে মুত্যুশয্যায় রাখা হয়েছে। উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নিয়ে যেতে দেওয়া হয়নি।
শুক্রবার সন্ধ্যায় নগরীর ৯নং বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সিলেট মহানগর বিএনপির প্রবীণ নেতা আবুল হোসেন হেনার সভাপতিত্বে ও বিএনপি নেতা কামরুজ্জামান দিপু ও আবু আহমদ আনসারীর যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন এডভোকেট আখতার বক্স জাহাংগীর, সাবেক সভাপতি ও সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আমির হুসেন, বিএনপি নেতা মইনুল হক চৌধুরী, সানাউল হক ছানা।
এ সময় আরও বক্তব্য রাখেন-মনুরঞ্জন চক্রবর্তী, আবু সুফিয়ান, মানিকুর রহমান মানিক, সুজিত দেব, এমদাদুল হক স্বপন, হাফিজুর রহমান হানু, জুনেদ আহমদ।
অুনষ্টানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া পরিচালনা করেন মাওলানা আলাউদ্দিন আহমদ।
এদিকে একইদিন নগরীর ১২নং ওয়ার্ড বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সাব্বির আহমদ বাচ্চুর সভাপতিত্বে ও দেওয়ান আরাফাত চৌধুরী জাকি এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন বিএনপির উপদেষ্টা চেয়ারপার্সন খন্দকার আব্দুল মুক্তাদির।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দেশে গণতন্ত্রের লেস মাত্রই নেই। সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দুঃসময়ে সরকার বিদেশে অনুমতি না দিয়ে তামাশায় লিপ্ত। হামলা মামলায় জর্জরিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সরকার রাজনীতিকে বিসর্জন দিয়েছে। আপনারা দেখেছেন বিগত দিনে কোমলপ্রাণ ছাত্রছাত্রীদের নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনেও হামলা চালিয়েছে হেলমেট বাহিনী। সবকিছুর হিস্রতার একদিন অবসান হবে। সেই দিনের অপেক্ষায় আছে সিলেটসহ সারাদেশের জনগন। এসময় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সকলের কাছে দোয়া চান।
এসময় উপস্থিত ছিলেন হাজী জাহাঙ্গির আলম, নাজিম উদ্দিন নাজিম, ১০, ১১ ও ১২ ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রুহেনা খানম মুক্তা, সোহেল আহমদ, মারুফ আহমদ টিপু, ফয়ছল আহমদ, আব্দুল রহিম, লাহিন আহমদ, বেলাল আহমদ, সালা উদ্দিন আহমদ, তানবির আহমদ তানিম, আশিকুর রহমান তারেক সহ ১২ নং ওয়ার্ড বিএনপির যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল সহ মৎসজীবি দলের অশংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।
Related News
সিলেটে ৭০ পিস ইয়াবাসহ যুবক আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শহরতলীর শাহপরান থানাধিন সুরমা বাইপাস সংলগ্ন সৈনিক ফুডRead More
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের র্যালী
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের প্রধান সমন্বয়ক, জামায়াতের কেন্দ্রীয়Read More



Comments are Closed