Main Menu

হাইকোর্টের স্হগিতাদেশে লাফার্জের অ্যাগ্রিগেটস ব্যবসা আবারো চালু

বৈশাখী নিউজ ডেস্ক: প্রায় দুমাস বন্ধ থাকার পর হাইকোর্টের আদেশে ছাতকস্হ লাফার্জ হোলসিমের অ্যাগ্রিগেটস ব্যবসা আবারো চালু হয়েছে। এরআগে গত ১৬ সেপ্টেম্বর শিল্প মন্ত্রনালয় এক চিঠির মাধ্যমে লাফার্জকে অ্যাগ্রিগেটস অপারেশন্স বন্ধ রাখতে নির্দেশ দিয়েছিল।

এরপরই কোম্পানিটি হাইকোর্টের দ্বারস্থ হয়। হাইকোর্টের বিচারপতি মোঃ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি মোঃ কামরুল হোসেন মোল্লার সমন্বয়ে গঠিত ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবার (১৮ নভেম্বর) শিল্প মন্ত্রনালয়ের নির্দেশের উপর এক মাসের স্হগিতাদেশ জারি করেন। এতে লাফার্জ হোলসিম আবারো চালু করেছে অ্যাগ্রিগেটস ব্যবসা।

উল্লেখ্য, অ্যাগ্রিগেটসের মাধ্যমে লাফার্জ হোলসিম চুনাপাথর ক্রাশিং করে বিক্রি করার প্রতিবাদে ছাতকের চুনাপাথর ব্যবসায়ী মহল আন্দোলন শুরু করেন। জোরালো আন্দোলন ও দাবির প্রেক্ষিতে শিল্প মন্ত্রনালয় অ্যাগ্রিগেটস ব্যবসা বন্ধ রাখতে লাফার্জকে নির্দেশ দিয়েছিল।

এ ব্যাপারে লাইমষ্টোন ইম্পোর্টার্স এন্ড সাপ্লায়ার্স গ্রুপেের প্রেসিডেন্ট আহমেদ শাখাওয়াত সেলিম চৌধুরী জানান, অ্যাগ্রিগেটস ব্যবসা বন্ধ রাখতে আইনি লড়াইয়ের পাশাপাশি তারা আন্দোলনও চালিয়ে যাবেন।

Share





Related News

Comments are Closed