সিলেট নগরীতে ১৫৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের বন্দরবাজার এলাকায় অভিযান চালিয়ে ১৫৯০ পিস ইয়াবাসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দিবাগত রাতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি দল এই অভিযান চালায়।
গ্রেপ্তার হওয়া মো. আলী হোসেন (৩০) ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাঞ্চনপুর গ্রামের আব্দুল শহীদের ছেলে।
বুধবার র্যাব-৯ এর গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আলী হোসেন দীর্ঘদিন থেকে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার নামে মাদক, চুরি ও মারামারির মামলা বিচারাধীন রয়েছে।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সিলেট কোতোয়ালী থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে।
« সিলেট চেম্বারের টেলিফোন নম্বর পরিবর্তন (Previous News)
(Next News) ওসমানী হাসপাতালে বধির শিশুদের চিকিৎসা ইউনিটের উদ্বোধন »
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ।Read More



Comments are Closed