বিশ্বনাথে পুকুর থেকে অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের পুরান সৎপুর গ্রামে পুকুর থেকে এক অন্তঃসত্ত্বা নারীর লাশ উদ্ধার করা হয়েছে। সোনিয়া বেগম (২০) নামের ওই গৃহবধু গ্রামের সাবুল মিয়ার স্ত্রী।
মঙ্গলবার (১৬ নভেম্বর) বিকালে তার লাশ উদ্ধার করেন বাড়ির লোকজন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, গতকাল বিকাল থেকে খোঁজ মিলছিল না আট মাসের অন্তঃসত্ত্বা সোনিয়া বেগমের। খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের মধ্যে সোনিয়ার কাপড় ভাসতে দেখা যায়। পরে বাড়ির লোকজন তার নিথর দেহ উদ্ধার করে স্থানীয় একটি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে বিশ্বনাথ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমরুল কবির জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
Related News
সিলেটে মোটরসাইকেল দূর্ঘটনায় নিহত ১, আহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে একসঙ্গে তিন বন্ধু সড়ক থেকে খাদে পড়েRead More
জৈন্তাপুরে মানব পাচারকারী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দুই নারীকে ভারতে পাচারের চেষ্টারRead More



Comments are Closed