কানাইঘাটে ৩ কৃষক পরিবারের বসত বাড়ি আগুনে পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার রান্দারাই গ্রামে আগুনে ৩ কৃষক পরিবারের বসত বাড়ি সহ মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। গত ৮ নভেম্বর রান্দারাই আগফন্দ গ্রামে বিকাল ৩টায় এ ঘটনা ঘটে।
স্থানীয় এলাকাবাসী ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, ঘটনার দিন গ্রামের মৃত ওয়াজিদ আলীর ছেলে রফিকুল হক (৭০), আব্দুল খালিক (৫৬) ও নুরুল হক (৬০) এর যৌথ খড়ঘর থেকে আকস্মিকভাবে আগুনের সূত্রপাত ঘটে। খড়ঘর থেকে আগুন লেগে দ্রুত তাদের বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে তাদের ৩ পরিবারের বসত ঘর, ২টি গোয়াল ঘর, ২টি খড়ঘর সহ নগদ টাকা, মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়।
অবস্থা দৃষ্টে গ্রামের আশপাশের লোকজন ঘটনাস্থলে পৌছে পরিবারের সদস্যদের রক্ষা করে নিরাপদ আশ্রয়ে নেন। এলাকাবাসীর প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আসলেও ৩ পরিবারের একটি ঘরও রক্ষা করা সম্ভব হয়নি। ক্ষতিগ্রস্থ রফিকুল হক সহ তারা ৩ ভাই পৃথক পৃথক ভাবে পাশাপাশি বসবাস করেন। তারা পেশায় দিনমজুর কৃষক। বর্তমানে তারা প্রতিবেশির বাড়ির বারান্দায় আশ্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। আগুনে সবকিছু পড়ে যাওয়ায় তারা শীতের মধ্যে খুব কষ্টে আছেন।
স্থানীয় ৫নং বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন গণমাধ্যমকে জানান, রান্দারাই আগফন্দ গ্রামে ৩ দিনমজুর কৃষকদের সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেছে, ঘটনা সম্পর্কে তিনি অবগত। সেই জন্য ক্ষতিগ্রস্তদের সরকারী ভাবে সহযোগিতা করতে তিনি চেষ্টা করবেন বলে জানান।
Related News
সিলেটে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।Read More
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More



Comments are Closed