ডিজেল কেরোসিন ও গাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে মিছিল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ডিজেল ও কেরোসিনের দাম এবং গাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়েছে।
কিনব্রিজের উত্তর প্রান্ত থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নগর পয়েন্টে সমাবেশে মিলিত হয়।
তাতে রমজান আলী পটুর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহীন আলমের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা শাখার সাধারণ সম্পাদক মো ছাদেক মিয়া, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট শহর পূর্বাঞ্চল কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, জাতীয় ছাত্রদল জেলা শাখার অন্যতম নেতা শুভ আজাদ শান্ত ও জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী।
বক্তারা বলেন, সরকার কোনোরূপ গণশুনানি ছাড়াই সাধারণ মানুষদের জীবনমানের চিন্তা না করে লুটেরাদের স্বার্থ বিবেচনা করে লিটার প্রতি কেরোসিন ও ডিজেলের দাম ১৫ টাকা বাড়িয়ে দিয়েছে। একই সঙ্গে গাড়ি ভাড়াও ২৭% বাড়িয়ে দিয়েছে। এর বোঝা গিয়ে পড়বে সাধারণ জনগণের উপর। কৃষি উৎপাদন খরচ বেড়ে যাবে। উৎপাদিত পণ্যের পরিবহন খরচও বাড়বে। ফলে কৃষিব্যবস্থা হুমকির মুখে পড়বে।
Related News
খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটকRead More
মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) একদিনের সফরেRead More



Comments are Closed