সিলেটে ইউপি নির্বাচন, যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ডেস্ক : ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে ভোটগ্রহণ চলাকালে সিলেট জেলায় বিভিন্ন ধরনের যানবাহন চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
আগামী ১১ নভেম্বর সিলেট জেলার ১৫টি ইউনিয়নে ভোটগ্রহণ করা হবে। এ উপলক্ষে এসব নির্বাচনী এলাকায় ১০ নভেম্বর রাত ১২টা থেকে ১১ নভেম্বর রাত ১২টা পর্যন্ত ট্রাক ও পিকআপ চলাচল বন্ধ থাকবে। আর মোটরসাইকেল বন্ধ থাকবে ৯ নভেম্বর রাত ১২টা থেকে ১২ নভেম্বর রাত ১২টা পর্যন্ত। সিলেট জেলা ম্যাজিস্ট্রেট এই নির্দেশনা জারি করেছেন। এই নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে আরোপিত নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী, তার মনোনীত নির্বাচনী এজেন্ট, পরিচয়পত্রধারী দেশী-বিদেশী পর্যবেক্ষক, সাংবাদিক, নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, বৈধ পরিদর্শক, এম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক ও টেলিযোগাযোগের মতো জরুরি কাজে ব্যবহৃত যানবাহনের ক্ষেত্রে প্রয়োজ্য হবেনা।
এছাড়া জাতীয় মহাসড়ক, বন্দর ও জরুরি পণ্য পরিবহনসহ অন্যান্য জরুরি প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা শিথিলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে পারবে।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর সিলেট সদর উপজেলার জালালাবাদ, হাটখোলা, মোগলগাঁও ও কান্দিগাঁও, কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পূর্ব, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই ও দক্ষিণ রনিখাই এবং বালাগঞ্জ উপজেলার পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পশ্চিম গৌরিপুর, বালাগঞ্জ ও পূর্ব গৌরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed