Main Menu

হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাসায় ফিরেছেন। খালেদা জিয়াকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়ার পর রোববার (৭ নভেম্বর) সন্ধ্যায় গুলশানের বাসায় ফেরেন তিনি।

এর আগে এদিন বিকেলে চেয়ারপারসনের বায়োপসি রিপোর্টে ক্যান্সারের কোনো আলামত পাওয়া যায়নি বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এদিন সকালে বিএনপির মিডিয়া উইং সদস্য শায়রুল কবির জানান, রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ২৭ দিন পর বাসায় ফিরছেন।

দলীয় সূত্রে জানা গেছে, শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় খালেদা জিয়াকে বাসায় রেখে পরবর্তী চিকিৎসা দেওয়া হবে।

গত ১২ অক্টোবর খালেদা জিয়ার শরীরে জ্বর দেখা দেয়। এরপর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে গত ২৫ অক্টোবর শরীরের টিউমার ধরা পড়ায় খালেদা জিয়ার বায়োপসি করা হয়।

দুর্নীতির মামলায় দণ্ডিত হলে খালেদা জিয়াকে ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি কারাগারে পাঠানো হয়। করোনার কারণে গত বছরের ২৫ মার্চ সরকার শর্ত সাপেক্ষে তাকে সাময়িক মুক্তি দেয়। এখন পর্যন্ত চার বার খালেদা জিয়ার মুক্তির সময় বাড়ানো হয়েছে।

Share





Related News

Comments are Closed