চিত্রনায়ক নাঈমের শরীরে অস্ত্রোপচার
বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় চিত্রনায়ক নাঈম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। এজন্য অভিনেতার শরীরে অস্ত্রোপচার করতে হয়েছে।
শনিবার (৬ নভেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে নাঈমের বাইপাস সার্জারি সফলভাবে সম্পন্ন হয়েছে।
নাঈম ও তার স্ত্রী অভিনেত্রী শাবনাজের যৌথ ফেসবুক পেজ থেকে এ খবর প্রকাশ হয়েছে। ওই পেজ থেকে পোস্ট করা একটি ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন নাঈম। এতে লেখা হয়েছে, অস্ত্রোপচারের পর এখন নাঈমের অবস্থা ভালো আছে। সবাই নাঈমের জন্য দোয়া করবেন।
এদিকে, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান সংবাদ মাধ্যমকে বলেন, শনিবার রাতে নাঈম ভাইয়ের বাইপাস অপারেশন সম্পন্ন হয়েছে। সবার দোয়ায় এখন তিনি ভালো আছেন।
১৯৯১ সালে মুক্তিপ্রাপ্ত এহতেশামের ‘চাঁদনী’ সিনেমার মধ্য দিয়ে রূপালি পর্দায় একসঙ্গে পথচলা শুরু করেন নাঈম ও শাবনাজ। এরপর আরও বেশ কিছু সিনেমায় জুটি বেঁধেছেন তারা। ওই সময়ে দর্শকমহলে জনপ্রিয় জুটি ছিলেন নাঈম-শাবনাজ। সেই কাজের সুবাদেই সুসম্পর্ক গড়ে ওঠে। সম্পর্কের পূর্ণতা দিয়ে ১৯৯৪ সালের ৫ অক্টোবর বিয়ে করেন তারা।
এরপরই সিনেমা থেকে দূরে সরে যান এই তারকা দম্পতি। তাদের দুই কন্যা সন্তান আছে। নাঈম নবাব সলিমুল্লাহর বংশধর। বর্তমানে টাঙ্গাইলে নাঈমের গ্রামের বাড়িতেই বেশিরভাগ সময় কাটে জনপ্রিয় এই জুটির।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed