ডিজেল ও কেরোসিনের মূল্য বৃদ্ধির প্রতিবাদে সিলেটে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ডিজেল ও কেরোসিনের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাসদ (মার্কসবাদী) সিলেট জেলার উদ্যোগে শুক্রবার সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়েছে।
বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার আহবায়ক কমরেড উজ্জ্বল রায়ের সভাপতিত্বে ও সদস্য মুখলেছুর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাসদ(মার্কসবাদী) সিলেট জেলার অন্যতম সদস্য এডভোকেট হুমায়ুন রশীদ সোয়েব।
সমাবেশে বক্তারা বলেন, ডিজেল ও কেরোসিনের মূল্য লিটার প্রতি ১৫ টাকা বৃদ্ধি করেছে সরকার। গতকাল বুধবার হঠাৎ করেই সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এই সিদ্ধান্ত গ্রহণ করে এবং যা রাত থেকেই কার্যকর করে। বরাবরের মতোই আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধিকে অজুহাত হিসেবে দেখানো হয়েছে। বাংলাদেশে বছরে মোট যে জ্বালানি ব্যবহার করা হয় তার ৭৩ শতাংশই ডিজেল। সড়ক ও নৌ পরিবহন, কৃষির সেচ পাম্প এবং বিদ্যুৎকেন্দ্রসহ অনেক ক্ষেত্রেই ডিজেলের ব্যবহার হয়। ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যায়, এর ফলে যানবাহনের ভাড়া বাড়বে। কৃষি পণ্য উৎপাদনে খরচ বাড়বে, বিদ্যুতের মূল্যও আবারও বাড়বে। পণ্য পরিবহনের খরচ বৃদ্ধির কারণে পণ্যের দামও বাড়বে। ফলে সরকারের এই সিদ্ধান্ত জনস্বার্থবিরোধী।
আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসীন হওয়ার পর থেকেই একের পর এক গণবিরোধী সিদ্ধান্ত নিয়েছে। জনগণের ন্যূনতম ভোটাধিকারের অধিকার পর্যন্ত হরণ করেছে। দেশে ফ্যাসিবাদী শাসন কায়েম করেছে। তাই কার্যত এদেশে জনগণের মতামতের আর কোনো তোয়াক্কা করতে হয় না। তাই যখন যা খুশি, মালিক শ্রেণির স্বার্থে তাই করতে পারে। এই অবস্থায় মূল্যবৃদ্ধির প্রতিবাদসহ এই ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনগণের গণআন্দোলন গড়ে তোলা ছাড়া আর কোনো পথ নেই।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed