কমলগঞ্জে ‘অচেনা প্রাণী’র আক্রমণে নারী-শিশুসহ আহত ৫
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় অচেনা এক প্রাণীর অতর্কিত হামলার আতঙ্কে রয়েছে মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরন গ্রামের শিশু, নারী, পুরুষরা।
স্থানীয় সুত্রে জানা যায়, গত ৩ নভেম্বর বুধবার এই প্রাণীটির আক্রমণে আহত হয়েছে নারী-শিশুসহ ৫জন। এলাকার দীপক মল্লিকের শিশু পুত্র দুর্জয় মল্লিক (২) কে এদিন দুপুরে আক্রমণ করে মুখন্ডল, শরীরের বিভিন্ন অংশে ক্ষতবিক্ষত করে রক্তাক্ত জখম করে। এ সময় পাশে ছিল তার ভাই দিব্য মল্লিক (৫) তাকেও রক্তাক্ত জখম করে। শিশুদের আত্মচিৎকারে শিশুটির মাসহ বাড়ির লোকজন এগিয়ে আসলে প্রাণীটি পালিয়ে যায়। তাদের অবস্থা আশংকাজনক থাকায় সিলেট রাগিব রাবেয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, অদ্ভুত আকৃতির প্রাণীটা দেখতে অনেকটা কুকুরের মত হলেও খুব তরতাজা। প্রাণীটি একা কোন ব্যক্তিকে দেখলেই আক্রমণ করে। তাই এই অচেনা প্রাণীর হাত থেকে বাঁচতে তারা এখন লাঠি হাতে দলবদ্ধভাবে চলাচল করছে। রাতে হাটবাজার থেকে ফেরার পথে অনেককেই লাঠি হাতে দেখা যায়।
একইদিন প্রাণীটির আক্রমণের শিকার হন এলাকার বিমান রায় এর স্ত্রী জয়ারানী রায় (৩০) ও শিশু পুত্র বিপ্লব রায় (১০), মখলিছ মিয়ার শিশু কন্যা মরিয়ম জান্নান শেফি (৮)। তারা বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে আছেন।
এদিকে অদ্ভুত আকৃতির এই প্রাণীকে নিয়ে এলাকায় শুরু হয়েছে বিভিন্ন কল্পকাহিনী। অদ্ভুত এই প্রাণীর হাত থেকে গ্রামবাসী রাতদিনে দলবেঁধে পাহারা দিচ্ছে। ভয়ে একা কেউ রাতে বাইরে বের হচ্ছেন না। দিনে মাঠে কাজ করতেও সতর্ক থাকছেন। তাদের ধারণা এই প্রাণীটি ক্ষেতে ঝোপঝাড়ে লুকিয়ে থাকে। মানুষকে একা পাইলেই আক্রমণ করছে। অদ্ভুত প্রাণীর হাত থেকে বাঁচতে সংশ্লিষ্ট সকলের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কমলগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ হেদায়েত উল্লাহ বলেন, এরকম ঘটনা খুব কমই শুনা যায়। এটা হয়তো কুকুর অথবা খেক শিয়াল হতে পারে, আক্রান্তরা অবশ্যই ভ্যাকসিন নিতে হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed