Main Menu

জৈন্তাপুরে চেয়ারম্যান পদে ৩২ প্রার্থীর মনোনয়ন দাখিল

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় ৫টি ইউনিয়নে আগামি ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

মনোনয়ন পত্র দাখিলের শেষ দিনে মঙ্গলবার ৫টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩২টি, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩৯টি এবং সদস্য পদে ২১৬টি মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

আগামী ৪ নভেম্বর দাখিলকৃত মনোনয়ন পত্র চূড়ান্ত ভাবে বাছাই করা হবে।

রির্টানিং কর্মকর্তা ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন প্রতিবেদককে বলেন, ৫ নং ফতেপুর ইউপিতে চেয়ারম্যান পদে ৩ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৮ জন এবং সদস্য পদে ৪৪ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

৬ নং চিকনাগুল ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১১জন এবং সদস্য পদে ৪৫ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

এ দিকে রির্টানিং কর্মকর্তা আবুল হাসানাত জানান, ২ নং জৈন্তাপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন এবং সদস্য পদে ৪৮ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

৩ নং চারিকাটা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১২জন এবং সদস্য পদে ৩৬ জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

৪ নং দরবস্ত ইউপিতে চেয়ারম্যান পদে ৫জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৪৩ জন এবং সদস্য পদে ১১জন মনোনয়ন পত্র দাখিল করেছে।

Share





Related News

Comments are Closed