সিলেটে পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নষ্ট খাবার রাখায় ও বিএসটিআই’র অনুমোদনহীন বিভিন্ন মসলা রান্নার কাজে ব্যবহার করায় সিলেট নগরীর দুই রেস্তোরাঁ পানসী রেস্টুরেন্ট ও পাঁচ ভাই রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে জরিমানা করা হয়েছে। একই সঙ্গে নগরীর ভোজন বাড়ি রেস্টুরেন্টকে সিলগালা করা হয়েছে।
মঙ্গলবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে চলা অভিযানে এই জরিমানা ও সিলগালা করা হয়।
জানা গেছে, অভিযানে পাঁচ ভাই রেস্টুরেন্ট ও পানসী রেস্টুরেন্টকে ৮০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। প্রথমে ভোজন বাড়ি রেস্টুরেন্টে ৩ ঘন্টা অভিযান চালানো হয়। পরে পানসী ও পাঁচ ভাই রেস্টুরেন্টে অভিযান চালায় আইনশৃঙ্খলা বাহিনী।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসুর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল, সিলেট জেলা সিভিল অফিসের নিরাপদ খাদ্য পরিদর্শক স্নিগ্ধেন্ধু সরকার, বিএসটিআই সিলেটের পরিদর্শক আব্দুল মতিন প্রমুখ।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed