Main Menu

সিলেট মহানগর কৃষকদলের প্রতিবাদ সভা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর হাতেগড়া বিএনপির অন্যতম সংগঠন কৃষকদল। দমন-পীড়ন করে জাতীয়তাবাদী শক্তিকে প্রতিরোধ করা যাবে না।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর কাজীটুলাস্থ কৃষকদলের অস্থায়ী কার্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর শাখার উদ্যোগে কেন্দ্রীয় কৃষকদলের নবনির্বাচিত সভাপতি হাসান জাফির তুহীন ও সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম বাবুলের উপর মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা দায়েরের প্রতিবাদে ও অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবীতে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সিলেট মহানগর কৃষকদলের আহবায়ক হুমায়ুন কবির শাহীন এর সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর পরিচালনায় বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর জব্বার তুতু, গিয়াস আহমদ, মহানগর কৃষকদলের সদস্য ময়নুল হক স্বাধীন, আমির হোসেন, রফিকুল ইসলাম, মুহিত হাসান, আহসান হাবিব, মোশারফ হোসেন, শামীম আহমদ, নুরুল ইসলাম, বাবুল আহমদ, রেজওয়ান আহমদ, যুবদল নেতা শিপন চন্দ্র, সাহাব উদ্দিন, মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, জহিরুল ইসলাম, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য সচিক মকসুদুল করিম, সাবেক মহানগর ছাত্রদলের সদস্য দেলওয়ার হোসেন সুমন, শফিক আহমদ চৌধুরী, আকির হোসেন, পলাশ আহমদ চৌধুরী, হৃদয় হাসান খোকন, আব্দুল মান্নাম, শেখ সুমন, সাব্বির আহমদ, মেজর আব্দুল্লাহ, ইসমাইল আহমদ, মনসুর আহমদ, পিজুস আহমদ, মো নাছির উদ্দিন, মো. লিমন আহমদ, মো. ইয়াসিন আহমদ, মো. ইবাদুল আহমদ, আবু সুফিয়ান, আইনুল আহমদ, শেবুল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed