কমলগঞ্জে নারী উন্নয়ন ফোরামের মানববন্ধন
কমলগঞ্জ প্রতিনিধি: গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে শতকরা ৩৩ ভাগ নারীদের অন্তর্ভূক্ত করার দাবীতে মৌলভীবাজারের কমলগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের আয়োজনে ও প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সহযোগিতায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কমলগঞ্জ উপজেলা প্রিপ ট্রাস্ট, অপরাজিতা প্রকল্পের সমন্বয়কারী গোলাম রাব্বানীর সঞ্চালনায় মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, মহিলা ইউপি সদস্য মনিকা রায়, রেহেনা বেগম, সন্ধ্যা রানী পাল, সুফিয়া বেগম, অপরাজিতা সামিনা আক্তার, জলি বেগম, শেলী বেগম প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
Related News
কুলাউড়ায় সাপের কামড়ে মাদরাসাছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী উপজেলারRead More
মৌলভীবাজারে যুবদলের আহ্বায়ক বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুকেRead More



Comments are Closed