সিলেটে ৫০ জন হিজড়া পেল খাদ্য সহায়তা
বৈশাখী নিউজ ডেস্ক: করোনায় মহামারিতে ক্ষতিগ্রস্থ অসহায় হিজড়াদের মধ্যে সিলেট হিজড়া কল্যাণ সংস্থা খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। রোববার (৩১ অক্টোবর) দুপুরে দক্ষিণ সুরমার কদমতলীস্থ কুইন্স টাওয়ারের নিচ তলায় ৫০ জন অসহায় হিজড়াদের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সিলেট হিজড়া কল্যাণ সংস্থার সভাপতি সুন্দরী হিজড়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন সিলেট জজ কোর্টের আইনজীবী এডভোকেট সাইফুল ইসলাম তালুকদার, দক্ষিণ সুরমা থানার এসআই কামাল আহমদ, সাংবাদিক নাজমুল কবির পাবেল, বন্ধু সিলেট ডিআইসি ম্যানেজার জহিরুল ইসলাম, আইএফআইসি ব্যাংকের ম্যানেজার রবিউল ইসলাম, কুইন্স টাওয়ারের ম্যানেজার পাবেল আহমেদ প্রমূখ।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল প্রতি জনের জন্য ১০ কেজি চাল, ৫ কেজি আলু, ১ কেজি পিয়াজ, ১ লিটার সয়াবিন তেল, ১ কেজি লবন, সাবান ১ টা ও মাক্স ২ পিছ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed