মেক্সিকোয় ৪ দিনে দুই সাংবাদিককে হত্যা
আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোয় গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে দুইদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর আলফ্রেদো কারদোসো নামে এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এক সাংবাদিক নিহতের মাত্র চারদিনের মধ্যে আলফ্রেদো কারদোসোর নিহতের ঘটনা ঘটলো। খবর রয়টার্সের।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মেক্সিকোর দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য গেরেরোর নিজ বাড়ি থেকে গত শুক্রবার (২৯ অক্টোবর) ফটোসাংবাদিক আলফ্রেদো কারদোসোকে অপহরণ করার পর গুলি করা হয়।
গুরুতর আহত কারদোসোকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে দুইদিন পর ৩১ অক্টোবর রোববার তার মৃত্যু হয় বলে এক বিবৃতিতে জানিয়েছে গেরেরোর অ্যাটর্নি জেনারেলের দপ্তর।
এর আগে ২৮ অক্টোবর বৃহস্পতিবার দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য চিয়াপাসে রেডিও ব্রডকাস্টার ফ্রেদি লোপেজকে গুলি করে হত্যা করা হয়।
কাজের সঙ্গে সম্পর্কিত কোনো কারণে কারদোসোকে হত্যা করা হয়েছে কিনা তাৎক্ষণিকভাবে তা পরিষ্কার হয়নি।
বিশ্বে সাংবাদিকদের জন্য ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে মেক্সিকো অন্যতম। কারদোসাকে খুনের আগে গত তিন বছরে দেশটিতে অন্তত ২৩ জন সাংবাদিককে খুন করা হয়েছে বলে ‘ফ্রিডম অব এক্সপ্রেশন’ গোষ্ঠীটির টালিতে দেখা গেছে।
Related News
হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি
আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ওRead More
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More



Comments are Closed