রোববার সিলেট আসছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিলেটে আসছেন।
রোববার (২৪ অক্টোবর) সকাল আটটায় সিলেট আসবেন তিনি। সিলেটে তিনি হযরত শাহজালাল (র.) মাজার জিয়ারত করবেন বলে জানিয়েছেন দলীয় নেতারা।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় আর কোন কর্মসূচিতে অংশ নেবেন কি না-এ বিষয়ে জানা যায়নি।
শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় সিলেট মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দীকি স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে দলীয় মহাসচিবের সিলেট আগমনের বিষয়টি জানানো হয়েছে।
এ উপলক্ষে রবিবার (২৪ অক্টোবর) সকাল আটটায় হযরত শাহজালাল (র:) মাজার প্রাঙ্গনে সিলেট মহানগর বিএনপির ২৭টি ওয়ার্ডসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক আব্দুল কাইযুম জালালী পংকী এবং সদস্য সচিব মিফতাহ্ সিদ্দীকি।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed