সিলেটের প্রবীণ আ.লীগ নেতা আবু নছর আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য, সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ আবু নছর আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)।
শনিবার (২৩ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট নগরীর মেন্দিবাগস্থ নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানান শারীরিক সমস্যায় ভুগছিলেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ২ মেয়ে, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুর খবর শুনে দলীয় নেতৃবৃন্দ ও শুভাকাঙ্খীরা রাতেই তাঁর বাসায় ছুটে যান।
রবিবার (২৪ অক্টোবর) তাঁর নামাজে জানাযা বাদ যোহর দরগাহে হযরত শাহজালাল (র.) প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে তাকে হযরত শাহজালাল মাজার সংলগ্ন গোরস্থানে দাফন করা হবে।
তাঁর মৃত্যুতে সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী এবং সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তারা মহান আল্লাহ তায়ালার কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ। এক শোক বার্তায় মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
সিলেটে শাহী ঈদগাহ মাঠে ১০ অক্টোবর শুরু বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed