নেপালে বাস খাদে পড়ে নিহত ২৮
আন্তর্জাতিক ডেস্ক: নেপালের উত্তর পশ্চিমাঞ্চলীয় মুগু জেলায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১২ অক্টোবর) মর্মান্তিক এ দুর্ঘটনায় নিহতের পাশাপাশি বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর আলজাজিরার।
স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে আলজাজিরা ও বিবিসি আরও জানায়, এদিন দুপুরে ঘটা দুর্ঘটনার নিশ্চিত কারণ জানা যায়নি। তবে কোনো কারণে বাসটির ব্রেক ফেল হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলো তা এখনো স্পষ্ট নয়।
পুলিশ বলছে, হতাহতদের বেশির ভাগই সনাতনী ধর্মীয় উৎসব বিজয় দশমি পালনের জন্য বাড়ি যাচ্ছিলেন। আহতদের মধ্যে প্রায় ১৫ জনকে হাসপাতালে ভর্তি করাতে হয়। এদের মধ্যে কারো কারো অবস্থা আশঙ্কাজনক বলছে পুলিশ।
নেপালে সড়ক দুর্ঘটনা নিত্য ব্যাপার। সাধারণত ঝুঁকিপূর্ণ সড়ক ও যানবাহনের দুর্বল রক্ষণাবেক্ষণের কারণে এসব দুর্ঘটনা ঘটে।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed