বিশ্বসেরাদের তালিকায় শাবির ৫৪ গবেষক
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্বসেরা গবেষকদের তালিকায় স্থান পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ৫৪ জন গবেষক।
সম্প্রতি বিশ্বসেরা গবেষকদের নিয়ে ‘এডি সাইন্টিফিক ইনডেক্স-২০২১’ নামের আন্তর্জাতিক সংস্থাটি একটি তালিকা প্রকাশ করে।
এ তালিকায় বাংলাদেশের ১ হাজার ৭৮৮ জন বিজ্ঞানীর নাম প্রকাশ করা হয়। এতে স্থান পেয়েছেন শাবিপ্রবির ৫৪ জন গবেষক।
শাবিপ্রবির গবেষকদের মধ্যে প্রথম স্থানে রয়েছেন বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং এন্ড পলিমার সায়েন্স বিভাগের অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম।
‘এডি সাইন্টিফিক ইনডেক্স’ সংস্থাটি বিশ্বের ২০৬টি দেশের ১৩ হাজার ৫৩১টি বিশ্ববিদ্যালয় থেকে ৭ লাখ ৮ হাজার ৫৬১ জন বিজ্ঞানীর একটি তালিকা প্রকাশ করে। বিজ্ঞানীদের সাইটেশন এবং অন্যান্য ইনডেক্সের ভিত্তিতে এ তালিকা প্রকাশ করা হয়।
Related News
জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপে শাবিপ্রবির ২৫ শিক্ষার্থী
বৈশাখী নিউজ ডেস্ক: জাতিসংঘ মিলেনিয়াম ফেলোশিপ-২০২৬-এর জন্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ২৫ শিক্ষার্থীRead More
সিলেট শিক্ষা বোর্ডে এসএসসির পূণঃনিরীক্ষণে আড়াই হাজার শিক্ষার্থীর ফল পরিবর্তন
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরিক্ষার উত্তরপত্র পূণ:মূল্যায়নে ফেল থেকে পাস করেছেন ১৮৬Read More



Comments are Closed