নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা
বৈশাখী নিউজ ডেস্ক: গত ৮ অক্টোবর শুক্রবার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেলের সভাকক্ষে নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আবুল ফজল এর পরিচালনায়া ও সমিতির সভাপতি মনসুর আলী খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সমিতির অন্যতম উপদেস্টা ও সিলেট কিডনি ফাউন্ডেশনের ট্রাস্টি ডাঃ নাজরা চৌধুরী।
তিনি নবীগঞ্জ কল্যাণ সমিতি সিলেটের মানবতার কল্যানে বিভিন্ন সামাজিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করে বলেন কল্যাণ সমিতি সমাজের কল্যাণে কাজ করে যাচ্ছে। এর ধারাবহিকতা অব্যাহত রাখতে সমিতির সংশ্লিষ্টদের প্রতি উদাত্ত আহবান জানান। সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র প্রবাসী মোঃ জসীম উদ্দিন চৌধুরী।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রীম কোর্টের আইনজীবি ব্যারিস্ট্রার মোজাক্কির হোসাইন, মুফতি এডভোকেট আব্দুর রহমান চৌধুরী, আব্দুল করিম দলা মিয়া, প্রফেসর রজত কান্তি ভট্রাচার্য, শাহ মোস্তাকিম, আমিরুজ্জামান জোয়াহির, ইকবাল বাহার তালুকদার, আবু ইউসুফ, বয়েত উল্লাহ, মাহবুব হাসান, এ আর চৌধুরী সেলিম, রুহেল আহমদ চৌধুরী,ডা.শাহ আজাদ আলী সুমন, ছালেহ আহমদ সাংবাদিক এম ইজাজুল হক ইজাজ প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ মৌলানা শফিউল আলম চৌধুরী। প্রেস-বিজ্ঞপ্তি
Related News
শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও গাছা-পালার শাখা-প্রশাখা কাটার জন্য শনিবার (৩১ অক্টোবর) সিলেটের গুরুত্বপূর্ণRead More
ওসমানী হাসপাতালে দুই সাংবাদিকদের ওপর হামলা, শনিবার ঐক্যবদ্ধ সমাবেশের ডাক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পেশাগত দায়িত্ব পালনকালে দুইRead More



Comments are Closed