যুক্তরাজ্য ভ্রমণে ৩২ দেশের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার
আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের ৩২টি দেশের ওপর থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। একইসঙ্গে করোনার টিকার পূর্ণ ডোজ নেওয়া পর্যটকদের জন্য করোনা পরীক্ষার বিধিও প্রত্যাহার করেছে দেশটি।
নিষেধাজ্ঞা তুলে নেওয়া এসব দেশ ও অঞ্চলের সাম্প্রতিক করোনাভাইরাস পরিস্থিতি মূল্যায়নের পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে যুক্তরাজ্য সরকারের ফরেইন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও)।
বুধবার (৬ অক্টোবর) এফসিডিও দেশটির আগের আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর ‘রেড লিস্ট’ হালনাগাদ করার পর এ তথ্য জানায় ওয়েলসনিউজ ও ভারতের এনডিটিভি।
খবরে বলা হয়, আরও সহজেই বেশিসংখ্যক গন্তব্যে ভ্রমণের সুবিধা দিতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে এফসিডিও। দেশটির পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রুস বলেছেন, করোনা বিধির এই পরিবর্তন ভ্রমণকে আরও সহজ করে তুলবে এবং ব্রিটেনজুড়ে ব্যবসা করা ও অবস্থান করা পরিবারগুলোর জন্য তা সহায়ক হবে। এ সিদ্ধান্ত আমাদের অনেককে বন্ধু এবং প্রিয়জনদের সাথে শান্তিমতো দেখা করার সুযোগ তৈরি করে দেবে।
বিধি-নিষেধে পরিবর্তনের আগে পর্যন্ত এফসিডিও করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বিশ্বের ১১৭টি দেশ ও অঞ্চলে অপ্রয়োজনীয় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। আগামী কয়েকদিনের মধ্যে আরও কিছু দেশে ব্রিটেনের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এফসিডিও বলেছে, ৫০টিরও বেশি দেশের টিকার ডোজ পূর্ণকারী নাগরিক এবং ১৮ বছরের নিচের শিশুরা এখন দেশ ছাড়ার আগ মুহূর্তে করোনা পরীক্ষা, পৌঁছানোর এক থেকে ৮ দিনের মধ্যে পিসিআর পরীক্ষা অথবা আইসোলেশনে থাকা ছাড়াই ব্রিটেন ভ্রমণ করতে পারবেন।
সূত্র : ঢাকাটাইমস
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed