Main Menu

বিয়ানীবাজার পৌরসভার কাউন্সিলর পদে এগিয়ে ছাবিনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার পৌরসভার সংরক্ষিত ৩নং ওয়ার্ডে কাউন্সিলর পদে এগিয়ে রয়েছেন ছাবিনা ইয়াছমিন। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে টানা বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডের উপনির্বাচনে আনারস প্রতীক নিয়ে ছাবিনা ইয়াছমিন প্রাপ্ত ভোটে এগিয়ে রয়েছেন। তিন কেন্দ্রে তাঁর প্রাপ্ত ভোট ১১৩৩টি এবং তার একমাত্র প্রতিদ্বন্দ্বি নাজমুন নাহার নিপা অটোরিক্সা প্রতীক নিয়ে পেয়েছেন ৭৫৫টি ভোট। দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের তফাৎ ৩৭৮টি।

কেন্দ্র থেকে প্রাপ্ত ভোটের ফলাফল যথাক্রমে- ৭নং ওয়ার্ডের খাসাড়িপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে আনারস ২৪৯, অটোরিক্সা ১৯০, ৮ নং ওয়ার্ডের নিদনপুর সুপাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারস ৫১৭, অটোরিক্সা ৩৫০ এবং ৯নং ওয়ার্ডের নিদনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনারত ৩৬৭ এবং অটোরিক্সা ২১৫ ভোট।

সংরক্ষিত ৩নং ওয়ার্ডের ভোটের ফলাফল নিয়ে এখন পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে কোন ফলাফল ঘোষণা করা হয়নি।

সহকারি রিটার্নিং কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন বলেন, দুই কেন্দ্র থেকে এখন পর্যন্ত ফলাফল পাওয়া গেছে। এ দুই কেন্দ্রে আনারস প্রতীক ৮৮৪ এবং অটোরিক্সা প্রতীক পেয়েছে ৫৬৫ ভোট। অপর তিন কেন্দ্রের ফলাফল হাতে আসার পর বেসরকারিভাবে আমরা ফলাফল জানিয়ে দেব।

 

 

 

 

Share





Related News

Comments are Closed