সিসিকের ট্রাক চাপায় নারীর মৃত্যু, চালক কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নগরীর আম্ভরখানা পয়েন্টে সাথী রানী দেবী (৫৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
এ ঘটনায় হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহতের ভাই জ্ঞান রঞ্জন দে বাদি হয়ে সোমবার (৪ অক্টোবার) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) এয়ারপোর্ট থানায় এ মামলা দায়ের করেন।
এদিকে, সিসিকের ওই ট্রাকের চালক রিপন করকে (৪০) সোমবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপি’র অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের।
এর আগে রবিবার (৩ অক্টোবর) বিকেলে নগরীর আম্বরখানা পয়েন্টে সিসিকের ময়লাবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাথী রানী দেবী ঘটনাস্থলেই মারা যান। সাথী রানী শাহপরাণ থানাধীন উত্তর বালুচরের এলাকার ফোকাস আবাসিক এলাকার ২২ নং বাসার বাসিন্দা ছিলেন।
সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, সাথী রানী দেবী রবিবার বিকেল সোয়া ৫টার সময় নিজের কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে নগরীর আম্বরখানা পয়েন্টে সিএনজি অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। এসময় সিসিকের ময়লাবাহী একটি ট্রাক বেপরোয়া গতিতে শাহী ঈদগাহ-টিলাগড় সড়ক থেকে এয়ারপোর্ট রোডে ঢুকতে গিয়ে পয়েন্টে দাঁড়ানো সাথী রানী দেবীকে চাকার নিচে ফেলে পিষ্ট করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
পরে স্থানীয় জনতা সিসিকের ট্রাক চালক রিপন করকে আটক করেন। এসময় জনতা ও রিপনের মধ্যে ধস্তাধস্তির ঘটনাও ঘটে। এ ঘটনায় রিপন সামান্য আঘাতপ্রাপ্ত হন। রিপন নগরীর চালিবন্দর এলাকার রায়মহন করের ছেলে।
খবর পেয়ে এয়ারপোর্ট থানার একদল পুলিশ রোববার বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ ও চালককে আটক করে থানায় নিয়ে যায়।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed