Main Menu

মিয়ানমার থেকে অস্ত্র-মানব পাচার রোধে প্রয়োজনে গুলি: পররাষ্ট্রমন্ত্রী

Manual1 Ad Code

বৈশাী নিউজ ডেস্ক: মিয়ানমার থেকে অবৈধ অস্ত্র, মাদক ও মানব পাচার ও চোরাচালান রোধে প্রয়োজনে সীমান্তে গুলি চালানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

মঙ্গলবার (৫ অক্টোবর) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভারত সরকারের উপহারের দুটি অ্যাম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

মন্ত্রী আরও বলেন, মিয়ানমার সীমান্ত দিয়ে সকল ধরনের চোরাচালান বন্ধে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে কথা হয়েছে।

তিনি বলেন, মায়ানমার ও বাংলাদেশ সীমান্তে গুলি না জালানোর সিদ্ধান্ত হয়েছিলো। কিন্তু অবৈধ কর্মকাণ্ড বন্ধে এখন থেকে গুলি চালানো হবে। তাহলেই মানব, মাদক ও অস্ত্র চোরাচালান বন্ধ হবে। তবে এবিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলেও জানান ড. একে আব্দুল মোমেন।

Manual4 Ad Code

এম্বুলেন্স হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দ্বোরাইস্বামীসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা।

Manual5 Ad Code

এসময় সিলেটের বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক ১২ বছরেও ১২ কিলোমিটার সড়কের কাজ করতে না পারায় সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তাদের নিজ থেকে অব্যাহতি নেওয়া উচিৎ বলেও মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

মন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১০ সালে বিমানবন্দর-বাদাঘাট বাইপাস সড়ক উন্নয়নের প্রকল্প গ্রহণ করেছিলেন। কিন্তু এখনো শেষ হয়নি। ১২ বছরে ১২ কিলোমিটার রাস্তার কাজ হয়নি। এটা সংশ্লিষ্টদের জন্য লজ্জার।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই ব্যর্থতার জন্য আমাদের জন্য দু:খের, যারা এই রাস্তা ব্যবহার করছেন তাদের জন্যও দু:খের। আর যারা এই কাজের দায়িত্বে (সওজ কর্মকর্তারা) ছিলেন তাদের জন্য লজ্জার। লজ্জায় তাদের চাকরি ছেড়ে দেয়া উচিত।

উন্নয়ন কাজে দীর্ঘসূত্রিতা ও সংশ্লিষ্টদের গাফিলতিতে ক্ষোভ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি। সিলেটে বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল ২০০ বেডে উন্নিত না করে শত কোটি টাকা ফেরত দেয়ায় ক্ষোভ ও দু:খ প্রকাশ করেছেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রাক্তন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালকে ২০০ বেডের বিশেষায়িত মা ও শিশু হাসপাতাল করার জন্য প্রকল্প গ্রহণ করেছিলেন। এজন্য ১১০ কোটি টাকাও বরাদ্দ দিয়েছিলেন। কিন্তু শামসুদ্দিন হাসপাতালকে বিশেষায়িত হাসপাতালে উন্নিত করা হয়নি। ১শ’ শয্যা থেকে দুইশ’ শয্যায় উন্নিত করা হয়নি।

Manual7 Ad Code

মন্ত্রী বলেন, ২শ’ শয্যার হাসপাতাল না করে ১শ’ শয্যা সংস্কার করে বরাদ্দ থেকে ব্যয় করা হয় ১০ কোটি টাকা। কাজ না করে ফেরত দেয়া হয় ১শ’ কোটি টাকা। সংশ্লিষ্টরা সিলেটের স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দকৃত টাকা নষ্ট করেছেন।

পররাষ্ট্রমন্ত্রী দু:খ করে বলেন, ২শ’ শয্যার মা ও শিশু হাসপাতালের জন্য ডিজাইন রেডি ছিল, অর্থ বরাদ্দও ছিল। কিন্তু শুধুমাত্র সংশ্লিষ্টদের গাফিলতির কারণে প্রকল্পটি বাস্তবায়িত হয়নি। কষ্ট করে টাকা আনার পর কাজ না হওয়া খুবই দু:খজনক। এর জন্য দায়ীদের চিহ্নিত করে ব্যবস্থা নেয়া উচিত।

এরআগে সিলেটে পৌছেই জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমানের কবর জিয়ারত করলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি।

মঙ্গলবার সকাল ১০টায় তিনি সিলেট ওসমানী বিমানবন্দরে নেমেই সরাসরি চলে যান নগরীর হযরত মানিকপীর (রহ.) কবরস্থানে। সেখানে এডভোকেট লুৎফুর রহমানের কবরের পাশে দাঁড়িয়ে তিনি ফাতেহা পাঠ ও জিয়ারত করেন।

এসময় তার সাথে ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

প্রসঙ্গত, গত ২ সেপ্টেম্বর মারা যান জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট লুৎফুর রহমান। ওই সময় পররাষ্ট্রমন্ত্রী দেশের বাইরে ছিলেন। সেখান থেকেই তিনি শোকবার্তা পাঠান।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code