ছাতকে নিখোঁজ গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী আটক
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে নিখোঁজের একদিন পর নাজমিন বেগম (২৬) নামে এক গৃহবধূর লাশ স্বামীর বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় স্বামীকে আটক করেছে পুলিশ।
গত রবিবার (৩ অক্টোবর) সকালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন গৃহবধূ নাজমিন বেগম। একদিন পর (৪ অক্টোবর) সোমবার সকালে নিখোঁজ গৃহবধুর লাশ তার স্বামীর বাড়ির পুকুরে ভাসতে দেখে স্থানীয় লোকজন জাহিদপুর পুলিশ ফাড়িতে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে গৃহবধুর লাশ উদ্ধার করে।
জানা যায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লাকেশ্বর গ্রামের ছুরাব আলীর কন্যা নাজমিন বেগমকে প্রায় চার বছর আগে বিয়ে দেন একই উপজেলার দোলারবাজার ইউনিয়নের কাটাশলা গ্রামের সমর আলীর পুত্র সুমনের সাথে। মোজাম্মেল নামের ৯ মাসের একটি পুত্র সন্তানও রয়েছে তাদের। সম্প্রতি ওই গৃহবধূকে মারধরসহ নির্যাতনের অভিযোগ উঠে স্বামীর পরিবারের বিরুদ্ধে। স্ত্রী নাজমিন বেগম অন্য মেয়ের সাথে পরকীয়ায় আসক্ত থাকার অভিযোগ দিতেন স্বামীর নামে। যে কারণে গত ১৭ সেপ্টেম্বর পুত্রকে নিয়ে পিত্রালয়ে চলে যান নাজমিন। পারিবারিকভাবে বিষয়টি নিস্পত্তি করে ২ অক্টোবর পুত্র বধূকে বাড়িতে নিয়ে আসেন শশুর সমর আলী। কিন্তু ৩ অক্টোবর সকালে তাদের কন্যাকে পাওয়া যাচ্ছেনা বলে জানানো হয় ছুরাব আলীর পরিবারকে।
এ ব্যাপারে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজিম উদ্দিন জানান, জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী সুমন মিয়াকে আটক করা হয়েছে। হত্যা না আত্মহত্যা এ বিষয়ে কিছুই বলা যাচ্ছে না। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে। আপাতত থানায় অপমৃত্যুর মামলা নেয়া হবে।
Related News
ছাতকে পুলিশ হেফাজত থেকে আ.লীগ নেতা উধাও, ওসির প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতকে পুলিশ হেফাজত থেকে আওয়ামী লীগ নেতা হাজী স্বপন মিয়া ‘উধাও’Read More
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More



Comments are Closed