সিলেটের কদমতলীতে হিরো মোটরসাইকেল প্রদর্শনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় শুরু হয়েছে আলিফ মোটরসের হিরো মোটরসাইকেল প্রদর্শনী। সোমবার (৪ অক্টোবর) বিকেল ৪টার দিকে প্রদর্শনীর উদ্বোধন করা হয়।
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে আলিফ মোটরর্সের অনুমোদিত ডিলার সৈয়দ কামরুজ্জামান বলেন, আসলে মেলা নয়। এটি একটি প্রদর্শনী। আমাদের নতুন মডেলের মোটরসাইকেল ও তার দাম এখানে প্রদর্শন করা হবে। বিক্রয় করা হবেনা।
তবে হুমায়ুন রশীদ চত্বরের ইত্যাদি কমপ্লেক্সের আলিফ মোটরসের শোরুমে ৩১ অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রদর্শনী চলবে এবং মোটরসাইকেলও বিক্রি করা হবে।
এই প্রদর্শনীকে কেন্দ্র করে বিশেষ অফার আহ্বান করেছে আয়োজক প্রতিষ্ঠান আলিফ মোটরস। অফারগুলো হচ্ছে, সাড়ে ৩ হাজার টাকা থেকে ৯ হাজার টাকা পর্যন্ত বিশেষ ছাড়, আগামী ৮ সপ্তাহে লটারির মাধ্যমে ৮টি ইন্ডিকো ১৫ সিসি কার উপহার, হিরো থ্রিলার ১৬০ আর কিনলে ৩২ ইঞ্চি এলইডি টিভি উপহার ছাড়াও আলিফ মোটরসের পক্ষ থেকে ক্রেতাদের আকর্ষনীয় উপহার দেয়া হবে।
প্রদর্শনীর সময় সম্পর্কে জানতে চাইলে কামরুজ্জামান বলেন, আজ সোমবার বিকেলে শুরু হয়েছে। আগামীকাল মঙ্গলবার বিকেলে শেষ হবে। তবে আমাদের শোরুমে প্রদর্শনী ও অফার চলবে ৩১ অক্টোবর পর্যন্ত।
Related News
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More



Comments are Closed