Main Menu

ছাতকে যৌতুকের জন্য গৃহবধুকে পিটিয়ে হত্যার অভিযোগ

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগ‌ঞ্জের ছাত‌কে যৌতুকের টাকার জন্য নাজ‌মিন বেগম (২৬) নামে এক গৃহবধূকে লা‌ঠি দি‌য়ে পিটিয়ে ও বা‌ড়ির পুকু‌‌রের পানিতে ডু‌বি‌য়ে গৃহবধূকে হত‌্যা করার অভিযোগ উঠেছে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজ‌নের বিরুদ্ধে।

সোমবার (৪ অক্টোবর) সকা‌লে নি‌খোঁজ গৃহবধুর লাশ স্বামীর বা‌ড়ির পুকু‌র থে‌কে পু‌লিশ উদ্ধার করে‌ছে। উপজেলার দোলারবাজার ইউ‌পির কাটাশলা গ্রা‌মে এ ঘটনা ঘ‌টে।

নাজমিন বেগম ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লা‌কেশ্বর গ্রা‌মের ছুরাব আলীর মে‌য়ে।

জানা যায়, যৌতু‌কের জন‌্য মার‌পিট নির্যাতনে অ‌তিষ্ট হ‌য়ে গত ১৬ সেপ্টেম্বর রাতে যৌতুকের দাবি করে তার বাবার কাছ থে‌কে টাকা আনার জন্য নাজ‌মিনকে চাপ দেয়া হয়। ১৭ সেপ্টেম্বর সকা‌লে টাকা আনতে তার বাবার বা‌ড়ি‌তে চ‌লে যান নাজমিন। প‌রে ১৬‌দিন পর পুত্রবধু নাজ‌মিন‌ বেগ‌মকে আনতে গত ২ অ‌ক্টোম্বর তার বাবার বা‌ড়ি‌তে যান শশুড় সমর আলী। তার মান অ‌ভিমান শে‌ষ ক‌রে তাকে নি‌য়ে আ‌সেন স্বামীর বা‌ড়ি‌তে। ওই রা‌তেই কথা কাটাকা‌টি নি‌য়ে স্বামী স্ত্রীর ম‌ধ্যে ঝগড়া বা‌ধে। এ ঘটনার জের ধ‌রেই স্বামীর প‌রিবারের লোকজন নাজ‌মিনকে লা‌ঠি দি‌য়ে পি‌টি‌য়ে পুকু‌রের পা‌নি‌তে ডু‌বি‌য়ে গৃহবধু‌কে হত‌্যা ক‌রে। প‌রে গত ৩ অ‌ক্টোবর সকা‌ল থে‌কে গৃহবধু নি‌খোঁজ হলে তা‌কে খো‌ঁজে পা‌চ্ছেন না ব‌লে তার বাবার বা‌ড়ি‌তে মোবাইল ফো‌নে খবর দেয়া হয়।

এদিকে নি‌খোঁজের এক‌দিন পর সোমবার সকা‌লে গৃহবধুর লাশ তার স্বামীর বা‌ড়ির পুকু‌রে ভে‌সে উ‌ঠলে স্থানীয় লোকজন জা‌হিদপুর পু‌লিশ ফা‌ড়িতে খবর দেন। খবর পে‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে পৌ‌ছে গৃহবধুর লাশ উদ্ধার ক‌রে‌ সুনামগঞ্জ হাসপাতা‌লের মর্গে পা‌ঠি‌য়ে দেয়।

পু‌লিশ ও গ্রামবা‌সি জানায়, গৃহবধুর দে‌হের ম‌ধ্যে মাথা, বু‌ক ও পি‌টে একা‌ধিক আঘা‌তের দাগ র‌য়ে‌ছে। স্বামীর বা‌ড়ির লোকজন তা‌কে পি‌টি‌য়ে হত‌্যা ক‌রে‌ছে ব‌লে পু‌লিশ ধারনা ক‌রছে।

এ ঘটনায় নিহতের পিতা ‌ছোরাব আলী বাদী হ‌য়ে স্বামী সুমন মিয়া, শ্বশুড় সমর আলী ও শ্বাশুড়ি দিলারা বেগম‌কে আসামী ক‌রে থানায় এক‌টি অ‌ভি‌যোগ দিয়েছেন।

জানা যায়, উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের লা‌কেশ্বর গ্রা‌মের ছোবার আলীর কন‌্যা নাজ‌মিন বেগ‌মের স‌ঙ্গে একই উপ‌জেলার দোলারাবাজার ইউ‌পির কাটাশলা গ্রা‌মের সমর আলীর ছেলে সুমন মিয়ার পারিবারিকভাবে বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি ছেলে সন্তান রয়েছে।

নি‌হতের পিতা ছোরাব আলী জানান, বিয়ের পর থেকেই যৌতুকের জন্য নাজ‌মিনকে নির্যাতন করতেন স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন। নির্যাতনের বিষয়টি নিয়ে বেশ কয়েকবার শা‌লিশ বৈঠক অনু‌ষ্টিত হয়। ঘটনার দিন স্বামীসহ অন্যরা মিলে নাজ‌মিনকে লা‌ঠি দি‌য়ে পিটিয়ে পুকু‌রের পা‌নি‌তে ডু‌বি‌য়ে হত্যা করেছেন ব‌লে নিহ‌তের প‌রিবার অ‌ভি‌যোগ ক‌রেন।

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ না‌জিম উ‌দ্দিন ঘটনার সত‌্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, লাশের ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত ঘটনা জানা যাবে।

এদিকে খবর পে‌য়ে (ছাতক-দোয়রাবাজার) সার্কেল বিল্লাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন ও হত‌্যার রহস‌্য উদঘাট‌নের চেষ্টা কর‌ছেন।

Share





Related News

Comments are Closed