Main Menu

হঠাৎ বন্ধ ফেসবুক-হোয়াটসঅ্যাপ

প্রযুক্তি ডেস্ক: বিশ্বের বিভিন্ন প্রান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের সেবায় বিঘ্ন দেখা দিয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত পৌনে ১০টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের সব প্ল্যাটফর্ম বন্ধ হয়ে যায়। এতে বিভ্রান্ত ও বিপাকে পড়েন ব্যবহারকারীরা।

ফেসবুক তাদের ওয়েবসাইটে একটি বার্তায় বলেছে, ‘দুঃখিত, কিছু ভুল হয়েছে। আমরা এটি নিয়ে কাজ করছি এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা এটি ঠিক করে নেব।’

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৪ অক্টোবর) সন্ধ্যা থেকে বিশ্বের বেশ কিছু জায়গায় ফেসবুক ডাউন হয়ে পড়ে।

তাৎক্ষণিক মেসেজ, ছবি, ডকুমেন্ট ও লিঙ্ক শেয়ারে সামাজিক এ মাধ্যমটি ও এর প্ল্যাটফর্মগুলো খুবই জনপ্রিয়।

টুইটার ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না। এসব অ্যাপের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য সেবাও নিতে পারছেন না তারা।

বৃটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট জানায়, ব্যবহারকারীরা ফেসবুকে লগইন করতে গিয়ে তাদের ব্রাউজারে ‘এরর মেসেজ’ দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কিছুটা কাজ করলেও নতুন কোনো কনটেন্ট দেখা যাচ্ছে না। এসব অ্যাপ থেকে কোনো মেসেজও আদান-প্রদান করা যাচ্ছে না।

Share





Related News

Comments are Closed