ইতালিতে বিমান বিধ্বস্তে নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় লোম্বার্ডি অঞ্চলে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্তের ঘটনায় অন্তত ছয় জন মারা গেছে।
রোববার (২ সেপ্টেম্বর) মিলান শহরে বিমানটি বিধ্বস্ত হয়েছে বলে স্থানীয় একটি সংবাদমাধ্যমের খবরে জানানো হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম লা প্রেস অগ্নিনির্বাপণকর্মীদের বরাত দিয়ে বলেছে, বিমানটির পাইলট এবং অন্য পাঁচ আরোহীর সবাই মারা গেছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।
অগ্নিনির্বাপণকর্মীরা টুইট বার্তায় বলেছেন, মিলানের কাছের ছোট শহর স্যান ডোনাটো মিলানিসের একটি পাতাল রেল স্টেশনের কাছে রোববার বিকেলের দুর্ঘটনায় বিমানের আরোহী ছাড়া অন্য কারও প্রাণহানি ঘটেনি।
তারা বলেছেন, বিমান বিধ্বস্তের স্থানের পার্শ্ববর্তী একটি পার্কিং লটে থাকা বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে গেছে। তবে সেসময় যানবাহনগুলোতে কেউ ছিলেন না।
স্কাই টিজি২৪ বলছে, বিমানটি মিলানের লিনেট বিমানবন্দর এবং ইতালির সার্ডিনিয়া দ্বীপের মধ্যে চলাচল করছিল। অগ্নিনির্বাপক কর্মীরা ভস্মীভূত ভবনের আগুন নিভিয়ে ফেলেছেন।
Related News
যুক্তরাষ্ট্রের ডিভি লটারি নিয়ে নতুন সিদ্ধান্ত
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাওয়া গ্রিন কার্ডের ডাইভারসিটি ভিসা (ডিভি) লটারি এখনই চালুRead More
পাকিস্তানে অ্যাম্বুলেন্সে বিস্ফোরণ, অন্তঃসত্ত্বা নারীসহ নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানে একটি স্বাস্থ্যকেন্দ্রে পার্ক করে রাখা অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরিত হয়ে ৯ জনেরRead More



Comments are Closed